
গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১১:৩১

(বা দিকে থেকে) মার্কিন ভাইস পেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ড ডনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট বলছে, পদ ছাড়তে পারেন চার থেকে পাঁচজন। মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। ভোটে বড় ধাক্কার পর থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে অস্থিরতা। এবার গুঞ্জন উঠেছে মন্ত্রিসভায় সম্ভাব্য ভাঙনের।
ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ চার থেকে পাঁচজন মন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
রুবিওর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার কেন্দ্রে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। দ্য ইনডিপেনডেন্ট বলছে, যুদ্ধের দায় ট্রাম্পের ওপর চাপিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টাও করতে পারেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের দায় থেকে নিজেকে দূরে সরিয়ে আরও কট্টর অবস্থানের কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন ভ্যান্স। বিশেষ করে ইরান যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নেয়া মার্কো রুবিওকে দায়ী করার পথ তৈরি করছেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির দায় তার ওপর চাপানো হচ্ছে। ট্রাম্পের দলের এক জ্যেষ্ঠ নেতার দাবি, জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই মন্ত্রণালয় ছাড়তে হতে পারে হেগসেথকে।
মন্ত্রিসভায় পরিবর্তন বা রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মন্ত্রিসভা থেকে খুব অল্প কয়েকজন পদ ছাড়তে পারেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট