
গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৭:৫৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এপি
ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোটকে নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নীতিগত দিক থেকে আইজেনকোট ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে খুব বেশি পার্থক্য নেই।
স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘নীতিগত দিক থেকে তারা দুজন প্রায় একই রকম। আইজেনকোট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে পছন্দ করেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো পুরোপুরি জানি না। বিষয়টি আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
গত মাসে অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। যদিও আইজেনকোট সে সময় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা এড়িয়ে যান।
সরকার পরিচালনার ধরনে নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছেন আইজেনকোট। তবে নীতিগত বিষয়ে বড় কোনো মতপার্থক্যের কথা স্পষ্ট করে জানাননি তিনি।
নেতানিয়াহুর বিদায়ী জোটে উগ্র ডানপন্থি ও অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর অংশগ্রহণ ছিল। এর বিপরীতে তুলনামূলক মধ্যপন্থি সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন আইজেনকোট।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির অন্যতম কারণ ইসরাইলের প্রতি মার্কিন জনগণের তীব্র অনাগ্রহ। এমন মন্তব্য করেছেন ডনাল্ড ট্রাম্প।
রোববার প্রচারিত সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেয়া এক সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।
নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ‘প্রথমত, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। রিপাবলিকানদের কয়েকজন প্রার্থীকে ভোটাররা পছন্দ করেননি। এমনকি যাদের আমি সমর্থন দিয়েছিলাম, তাদেরও অনেকে অপছন্দ করেছেন।’
তিনি আরও বলেন, ‘এর বাইরেও কিছু বিষয় ছিল। মানুষ যুদ্ধ পছন্দ করেনি। পেট্রোলের দাম বেড়ে যাওয়াও তাদের ভালো লাগেনি।’
এরপর ইসরাইল প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আর অবিশ্বাস্য হলেও সত্য, ইসরাইলের প্রতি মানুষের ব্যাপক অনাগ্রহ রয়েছে।’
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে নির্বাচনে জিততে হলে ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিপাবলিকানদের অবস্থান পরিবর্তন করতে হতে পারে।
সূত্র: টাইমস অব ইসরাইল