
৭ শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করতে বলল ইরান
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধের জেরে এবার অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে প্রস্তাব এনেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। তবে এ উদ্যোগকে 'প্রহসন' বলে উড়িয়ে দিয়েছেন হেগসেথ।
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবার পৌঁছেছে প্রতিরক্ষা দফতরে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ এনেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আইন লঙ্ঘন করেছেন হেগসেথ। পাশাপাশি ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায়ও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাসি।
১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে প্রস্তাবে। ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ভুল হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ম্যাসি। তবে অভিশংসনের উদ্যোগকে 'প্রহসন' বলে প্রত্যাখ্যান করেছেন হেগসেথ। তার পক্ষ নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, অভিশংসনের উদ্যোগে সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। তবে রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেছেন, বিদেশে সামরিক সংঘাত চলার মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসন নিয়ে এগোনো ঠিক হবে না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও মত, এ উদ্যোগ অন্যায্য।
প্রতিনিধি পরিষদে বুধবারই প্রস্তাবটি নিয়ে ভোট হতে পারে। সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অভিশংসন অনুমোদিত হলেও হেগসেথকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।
প্রাসঙ্গিক: