
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:৫০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও মতপার্থক্যের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিস যাওয়ার আগে সাংবাদিকদের রুবিও এ কথা বলেন।
তেহরানের বিরুদ্ধে অবাস্তব দাবি উত্থাপনের অভিযোগ এনে রুবিও সতর্ক করে বলেন, আলোচনা কোনো বড় সাফল্যের কাছাকাছি নেই।
তিনি বলেন, ‘বেশ কয়েকটি দেশ বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে আমি আমরা কোনো বড় সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছি সে কথা বলতে পারছি না।’
রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট সবসময়ই এই সমস্যাসহ যেকোনো সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করতে পছন্দ করেন। তবে দুর্ভাগ্যবশত, কখনো কখনো তা সম্ভব হয় না।’
তবে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে অগ্রগতি হলে, নতুন করে যুদ্ধে জড়ানোর নির্দেশ দেয়ার সম্ভাবনা ‘খুবই কম’।
সিএনএন-এর জিম সিউট্টোর সঙ্গে ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না তার ওপর। আমার মনে হয় না যে যুদ্ধের প্রয়োজন হবে—এমন সম্ভাবনা খুবই কম।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, সিএনএন
প্রাসঙ্গিক: