
জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০:৩৩

মিশরে ট্রেন দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
মিশরের গিজা প্রদেশে ট্রেনের লাইনচ্যুতির কারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ১১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গিজা এবং ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো-থেকে-আসওয়ান রুটের অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আল-আইয়াত জেলার একটি গ্রামীণ সড়কে উল্টে যায়।
ইজিপশিয়ান ন্যাশনাল রেলওয়ে জানিয়েছে, উদ্ধারকারী দল ও ক্রেন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংসাবশেষ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা। কর্তৃপক্ষ জানিয়েছে যে ৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উদ্ধার ও স্থানান্তর কাজে যুক্ত ছিল এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, আল-আইয়াত জেলাটি মিশরের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনার ইতিহাস বহন করে। ২০০২ সালে এখানে একটি ট্রেন দুর্ঘটনায় ৩৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল এবং ২০০৯ সালেও আরেকটি দুর্ঘটনায় অনেকে নিহত হন।