
জয়ে ফিরল লিভারপুল
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০:৬

সাফে ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। ছবি: ফেসবুক
সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর আয়োজক দেশ ও ভারতের পক্ষে পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে গ্রুপ পর্বেও ভিএআর ব্যবহারের দাবি জানিয়েছেন এই কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুতাইরি বলেন, ‘যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।’
ভুটানের বিপক্ষে কয়েকটি সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গেছে বলে দাবি তার। বিশেষ করে পেনাল্টি ও অফসাইডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মুতাইরির মতে, ভিএআর থাকলে ভুটানের দ্বিতীয় গোলটি বাতিল হতে পারত। শ্রীলঙ্কারও একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।
রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে? আয়োজন করার সামর্থ্য না থাকলে প্রতিযোগিতা আয়োজনের দরকার কী?’
১১ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে মুতাইরি বলেন, ‘আমি শুধু একজনকেই ভয় পাই, আমার বাবাকে। তিনি ৩০ বছর আগে মারা গেছেন। আল্লাহ তাকে রহম করুন। তাই আর কাউকে ভয় পাই না।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সাফের ইতিহাসের সেরা লড়াই বানানোর প্রত্যয়ও জানিয়েছেন তিনি।