
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৫

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। ছবি: এপি
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস। বুধবার (৪ নভেম্বর) সহকর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বিষয়টি জানিয়েছেন। খবর অ্যাক্সিওসের।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর জেফরিসই প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।
২০১২ সালে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হন জেফরিস। ২০২২ সালে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি পদ ছাড়ার পর থেকে তিনি প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছেন।
সহকর্মীদের কাছে পাঠানো চিঠিতে জেফরিস লিখেছেন, ‘প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে আমার প্রার্থিতার বিষয়ে আপনাদের সমর্থন বিনয়ের সঙ্গে কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে আমেরিকার জনগণ যে নাটকীয় পরিবর্তন দাবি করেছে, এখন তা বাস্তবায়ন করতে হবে।’
জেফরিসের ভাষ্য, ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের তিনটি প্রধান বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়াই তার লক্ষ্য। বিষয়গুলো হলো জীবনযাত্রার ব্যয় সাশ্রয়, জবাবদিহি এবং মার্কিন মূল্যবোধ।
অ্যাক্সিওসের প্রতিবেদন মতে, ডেমোক্র্যাটদের নতুন করে নির্বাচিত কিছু প্রগতিশীল এবং রিপাবলিকান-অধ্যুষিত আসন থেকে জয়ী সদস্য এখনো স্পিকার পদে জেফরিসকে সমর্থনের প্রতিশ্রুতি দেননি। তবে তার প্রার্থিতার বিরুদ্ধে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের বড় জয় জেফরিসের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।