
বাইন্যান্স হ্যাকের অভিযোগ অস্বীকার, একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:১

ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এআই ভিডিও থেকে নেওয়া ছবি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান পার্টি। সিনেট এবং প্রতিনিধি পরিষদ, উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, নিজেদের শক্ত ঘাঁটিগুলোতেও ভরাডুবি হয়েছে ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির।
এ নিয়ে ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তুলে নিয়ে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে 'বিপজ্জনক বর্জ্য'।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় ভিডিওটি প্রকাশ করে দূতাবাস।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। সঙ্গে একটি হাসিমুখের ইমোজিও যুক্ত করা হয়েছে।
কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সাফল্যের পর ইরানি দূতাবাসের পক্ষ থেকে এ পোস্ট দেওয়া হয়।
সূত্র: দ্য স্টেটসম্যান, ইন্ডিয়া টুডে