
পারশার স্বামী কী ব্লগার আসাদ নূর?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৬:১৫

কাবা শরিফের সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিজীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন তিনি।
তবে প্রেম, বাগদান নাকি বিয়ে—সম্পর্কের ধরন নিয়ে এত দিন মুখ খোলেননি অভিনেত্রী। এবার সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা।
রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের সামনে এক ব্যক্তি পেছন থেকে নীহাকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দুজনেরই মুখ কাবার দিকে। অন্য ছবিতে দেখা যায়, কাবা শরিফকে পেছনে রেখে একে অপরের হাত ধরে আছেন তারা।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
অভিনেত্রীর এই বার্তা থেকে ধারণা করা হচ্ছে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। অর্থাৎ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ারই ইঙ্গিত দিয়েছেন নীহা। ক্যাপশনের শেষাংশে তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
নীহার এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি। ভক্ত-অনুসারীরা নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন অভিনেত্রীকে।
তবে সবচেয়ে বড় কৌতূহল, নীহার জীবনসঙ্গী কে? ছবিতে সঙ্গীর উপস্থিতি থাকলেও তার নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনের সত্যতা নিয়েও কখনো স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
এদিকে বিয়ের বিষয়ে নিশ্চিত হতে নীহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর নতুন জীবনের খবর ঘিরে আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে তৈরি হয়েছে জীবনসঙ্গীর পরিচয় জানার কৌতূহল।