
পারশার স্বামী কী ব্লগার আসাদ নূর?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:৩২

কথিত নায়িক পরীমণির বিচার ও তাকে বয়কটের দাবিতে গাইবান্ধায় সাংবাদিকদের বিক্ষোভ। ছবি: সময় সংবাদ
বিতর্কিত ও সমালোচিত অভিনেত্রী নায়িকা পরীমণির বিচার এবং সর্বত্র তাকে বয়কটের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকরা জেলা শহরের গাইবান্ধা-বোনারপাড়া সড়কে এ কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষোভকারী সাংবাদিকরা পরীমণির বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং আইনানুগ বিচার দাবি করেন। পাশাপাশি তাকে সর্বত্র বয়কটের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহিন মিয়া, হাবিবুর রহমান, গোলাম ফারুক রনি, সিদ্দিক আলম দয়াল ও আফরুজা লুনা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অন্যায়ভাবে সাংবাদিকের ঘাড়ে দোষ চাপিয়ে ও বিভিন্ন অকথ্য ভাষা ব্যবহার করে সাংবাদিক সমাজকে ছোট করার চেষ্টা করেছেন পরীমণি। সব কার্মকাণ্ড থেকে পরিমণিকে বয়কট করতে হবে।
সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে কথিত নায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও। রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার পরীমণিকে এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত চত্বরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশালীন বক্তব্য, হুমকি, অশোভন অঙ্গভঙ্গি অথবা শৈল্পিক ও শিক্ষামূলক মূল্যহীন নগ্নতা ও অরুচিকর নাচ-গানের মতো কর্মকাণ্ড থেকে ভবিষ্যতে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমণিকে বাদ দেন আয়োজকরা।