
মিস ইউনিভার্সের মঞ্চে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৪

বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। ছবি: সংগৃহীত
বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। স্বামীর সঙ্গে ছবিও প্রকাশ করেছেন, তবে ফুল দিয়ে ঢেকে রেখেছেন স্বামীর মুখ। একটিতে নয়, একাধিক ছবিতে। ফলে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
একদিন যেতে না যেতেই, নেটিজেনদের অনেকেই বলছেন; অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আসাদ নূরকে বিয়ে করেছেন পারশা। ফেসবুক ও ইনস্টাগ্রামে দুজনের বিভিন্ন পোস্ট, ছবি ও সময়ের মিল খুঁজে বের করছেন নেটিজেনরা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি গায়িকা। চুপ রয়েছেন আসাদ নূরও।
ইনস্টাগ্রাম ঘেঁটে নেটিজেনরা বলছেন, দুজনের পোস্টে এমন কিছু মিল পাওয়া যাচ্ছে, যা কাকতালীয় হওয়া প্রায় অসম্ভব। আলোচনায় উঠে এসেছে আসাদ নূরের পাঞ্জাবি পরা একটি ছবি। সেই ছবিতে তার পাশে দেখা যায় লাল শাড়ির আঁচল। নেটিজেনদের মতে, পারশার প্রকাশ করা বিয়ের ছবিতে তার পরনের শাড়ির আঁচলের সঙ্গে ছবির শাড়ির মিল রয়েছে।
শুধু শাড়ির আঁচল নয়, ছবি দুটিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পেয়েছেন অনেকে। তাদের দাবি, আসাদ নূরের পরনে থাকা পাঞ্জাবির সঙ্গে পারশার স্বামীর পরনের পাঞ্জাবিরও সাদৃশ্য রয়েছে। আবার বিয়ে ও ছবি প্রকাশের দিন-তারিখেরও সামঞ্জস্য খুঁজছেন কেউ কেউ।
পারশার জন্মদিন ঘিরেও একটি বিষয় সামনে এনেছেন নেটিজেনরা। তাদের দাবি, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পারশার চোখের একটি ছবি প্রকাশ করেছিলেন আসাদ নূর। সম্বোধন করেছিলেন প্রিয় বলে। পারশা আগেই জানিয়েছেন, তারা দুজন দুজনকে ‘প্রিয়’ বলে ডাকেন। ফলে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে একে অপরকে অনুসরণ করাও জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
আলোচনায় রয়েছে পারশার শ্রীলঙ্কা ভ্রমণের ছবিও। সেপ্টেম্বরে প্রকাশ করা তার কিছু ছবির সঙ্গে আসাদ নূরের প্রকাশিত ছবির মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। বর্তমানে দুজনেই কলকাতায় রয়েছেন বলেও দাবি অনেকের।
এদিকে, বরের পরিচয় নিয়ে যখন চলছে নানা অনুসন্ধান, তখন স্বামীর সঙ্গে নতুন আরেকটি ছবি প্রকাশ করেন পারশা। এবারও পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন বরের মুখ। ছবির ক্যাপশনে পুরুষকে ললিপপের সঙ্গে তুলনা করে লেখেন, মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। তার মতে, ভালো ঘরের পুরুষেরা নিজেদের রূপ-যৌবন প্রকাশ্যে তুলে ধরেন না। স্বামীর পর্দা রক্ষার মধ্যেই স্ত্রীর সম্মান জড়িয়ে রয়েছে।
ছবি, পোশাক আর সামাজিক মাধ্যমের পোস্ট- সব মিলিয়ে পারশার স্বামীকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। সত্যিকার অর্থেই আসাদ নূরের সঙ্গে পারশা ঘর বেঁধেছেন কিনা, তা এখনো অস্পষ্ট। এ নিয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই। তবে নেটিজেনদের সব হিসাব কি কেবলই জল্পনা? উত্তর এখনো অজানা। পারশার স্বামীর পরিচয় নিয়ে রহস্যের জট কবে খুলবে, এখন সেটিই দেখার অপেক্ষা।