
শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ, ৪৮ ঘণ্টার আইনি নোটিশ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৯:৩১

জিসান শিকদারের বিয়ে ছবি।
দীর্ঘদিনের প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে। বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জিসান শিকদার।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। এর আগে শুক্রবার তাদের গাঁয়ে হলুদ সম্পন্ন হয়।
বিয়ের খবর সময় সংবাদকে নিজেই জানিয়েছেন জিসান। তিনি জানান, পাত্রীর নাম হৃদি। তিন বছর প্রেমের পর তারা বিয়ে করলেন।
জিসানের বাড়ি চট্টগ্রামের রাউজানে। জানা গেছে, পাত্রীও রাউজানের বাসীন্দা।
সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় জিসান শিকদার। তিনি মূলত রাস্তায় মানুষের সাথে বিভিন্ন মজার ও ব্যতিক্রমী বিষয়ে ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিয়ে কনটেন্ট তৈরি করেন। এছাড়া তিনি সৃজনশীল ও ভিন্নধর্মী বিভিন্ন কনটেন্টের জন্যও বেশ পরিচিত। যেমন—মায়ের শাড়ি দিয়ে জামা তৈরি করার মতো ভিন্নধর্মী আইডিয়া নিয়ে কাজ করে থাকেন তিনি।