
পারশার স্বামী কী ব্লগার আসাদ নূর?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:২৫

সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি। ছবি: সংগৃহীত
দীপাবলির আনন্দে ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথমবারের মতো ছেলে ভিহানের মুখ প্রকাশ্যে এনেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতি।
রোববার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ পোস্টের শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে ভিহানের নামও উল্লেখ করেন তারা।
প্রকাশিত ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। অন্যদিকে ভিকি কৌশল পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল তাদের ছেলে ভিহান। ছবিতে শিশুটিকে হাসিমুখে হাত নাড়তে দেখা যায়।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ছোট্ট ভিহানের প্রথম প্রকাশ্যে আসা। কারণ, সন্তানের জন্মের পর থেকে তার ছবি ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তারা। ২০২৫ সালে তাদের সংসারে আসে নতুন অতিথি ছেলে ভিহান।