
বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি: ওমর সানী
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় শাহরুখ খান। ফাইল ছবি
বলিউড মেগাস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতে বর্তমানে চলছে সংস্কারের কাজ। তাই ভক্তরা ভেবেছিলেন এবার নায়কের ৬১তম জন্মদিনে হয়তো ভক্তদের সঙ্গে দেখা হবে না অভিনেতার। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জন্মদিনের সন্ধ্যায় ভক্তদের জন্য মান্নাতের বারান্দায় দেখা দেন কিং খান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিনে মান্নাতের সামনে থাকা অসংখ্য ভক্তদের হতাশ করতে পারেননি শাহরুখ। তাই সন্ধ্যায় প্রিয় তারকার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য মান্নাতের বারান্দায় ছুটে যান শাহরুখ।
জানা যায়, নিজের জীবনের বিশেষ দিনটি বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে উদ্যাপন করার পর ভক্তদের জন্য নিজের বাড়ি মান্নাতে ছুটে যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা অভিনেতা ভক্তদের দিকে হাত নাড়ছেন, উড়ন্ত চুমু দেখাচ্ছেন। চেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি ভক্তদের সালাম ও নমস্কার জানান এ বলিউড তারকা। এ সময় তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা।
ক্যারিয়ারে শাহরুখ খানের আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘কিং’। এ সিনেমার ‘তু মিল জায়ে’ গানটি জন্মদিনের প্রথম প্রহরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।
‘কিং’ সিনেমায় নাম ভূমিকায় ধরা দেবেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। দীপিকা পাড়ুকোন ছাড়া এ সিনেমায় আরও রয়েছেন নায়কের মেয়ে অভিনেত্রী সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসী এবং অভয় বর্মা। কারিনা কাপুরও এ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন। একটি বিশেষ নাচের দৃশ্যে ধরা দেবেন অভিনেত্রী।