
বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি: ওমর সানী

‘কিং’ সিনেমার বিশেষ গানের দৃশ্যে শাহরুখ ও কারিনা (বামে)। ছবি: সংগৃহীত
বলিউড মেগাস্টার শাহরুখ খান জীবনের ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন। বলিউড বাদশাহর সুন্দর এ মুহূর্তের দিনে অভিনেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
সোমবার (২ নভেম্বর) ইনস্টাগ্রামে শাহরুখ খানের জন্মদিনে একটি বিশেষ ছবি প্রকাশ করেন কারিনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, আলো ছায়ার আধারিতে একসঙ্গে নাচছেন কারিনা এবং শাহরুখ। যদিও ছবিতে এ দুই তারকার মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।
ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন,
শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।
কারিনার এমন পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা। খুব শিগগিরই মুক্তি প্রতীক্ষিত সিনেমা‘কিং’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।
‘কিং’ সিনেমায় নাম ভূমিকায় ধরা দেবেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। সিনেমায় আরও রয়েছেন নায়কের মেয়ে অভিনেত্রী সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসী এবং অভয় বর্মা।
এ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে শাহরুখ খানের সঙ্গে ড্যান্স ফ্লোরে ঝড় তুলবেন কারিনা কাপুর। পোস্টে সেটিরই ইঙ্গিত দিয়েছেন নায়িকা।