
বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি: ওমর সানী

বলিউড অভিনেতা তুষার কাপুর। ফাইল ছবি
বলিউডে ফের আতঙ্ক! এবার দুষ্কৃতীদের নিশানায় অভিনেতা তুষার কাপুর। নায়ককে ফোন করে লাগাতার হুমকি দিয়েছে ভারতের কুখ্যাত অপরাধী ও গ্যাংস্টার নেটওয়ার্ক লরেন্স বিষ্ণোই গ্যাং।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি তুষার কাপুরকে ফোন করে ৫ কোটি রুপি দাবি করেছে ‘হ্যারি বক্সার’ নামে এক গ্যাংস্টার যিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন সদস্য।
হুমকি পাওয়ার পর অভিনেতা অবিলম্বে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তের দায়িত্ব ‘অ্যান্টি-এক্সটরশন সেল’ এবং ‘ক্রাইম ব্রাঞ্চ’-এর হাতে তুলে দেয়।
দ্রুত তদন্ত শেষে আইএএনএস (IANS) জানায়, হ্যারি বক্সারের অফিসিয়াল অডিও স্যাম্পলের সঙ্গে হুমকিদাতার ভয়েসে কোনো মিল নেই। তাই শুধুই ভীতি সৃষ্টির উদ্দেশ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ওই হুমকি দিয়েছেন হুমকিদাতা, এমনটাই বলছে পুলিশ।
এদিকে মুম্বাই পুলিশ হুমকি দেয়া সে অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। অভিযুক্তের অবস্থানও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হুমকির নেপথ্যে কারা রয়েছে সেটিও জানার চেষ্টা করছে তদন্তকারীরা।