
৩৫ বছরেও সেন্টমার্টিনে চালু হয়নি সরকারি বিদ্যুৎকেন্দ্র
প্রতিবেদক, নওগাঁ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৫:৩২

নওগাঁর মান্দায় ক্লিনিকের পাশে নারীর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
নওগাঁর মান্দায় ক্লিনিকের পাশে থেকে ময়না (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলায় প্রসাদপুর হাসপাতাল মোড় মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের বসার ছাউনি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী মহপাড়া গ্রামের অনিল চন্দ্রের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসপাতাল মোড় এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সীমানার ভিতর ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডির টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।