
২ কোটির বেশিতে নিলামে উঠছে কিয়ারা নাইটলির সেই বিখ্যাত সবুজ পোশাক

স্বামী আসাদ নূরের সঙ্গে পারশা। ছবি: সংগৃহীত
বিতর্কিত ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূরকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা-সমালোচনা এবং তাকে জড়িয়ে চলা বিভিন্ন বিতর্কের কড়া জবাব দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। পোস্টে তিনি নিজের চিন্তাধারা, পারিবারিক প্রেক্ষাপট, ধর্মীয় রক্ষণশীলতা ও উগ্রতার বিরুদ্ধে তার আপসহীন অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পারশা নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে তার স্বামী আসাদ নূরের সাথে একটি ছবি প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস দেন। ওই পোস্টে গায়িকা জানান, বিয়ে কোনো ধর্মের পেটেন্ট করা প্রথা নয় এবং প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা থেকেই এর প্রচলন রয়েছে। সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই তার বিয়ের সিদ্ধান্ত। তিনি মনে করেন, বিয়ে কোনো বিলাসী বিষয় নয় বরং এটি সামাজিক ও মানসিক প্রয়োজনীয়তা।
স্বামী প্রসঙ্গে তার ভাষ্য, আসাদের জীবনপথ ছিল কণ্টকাকীর্ণ। অতীতে সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার হওয়া আসাদ আর বর্তমানের আসাদের সঙ্গে তুলনা করলে আগের চেয়ে বর্তমান আসাদ নূর অনেক বেশি পরিপক্ব ও যত্নশীল।
পারশা আরও জানান, আসাদ নূরের আপত্তি ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো, রাজনৈতিক স্বার্থ হাসিলে, নারীর পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে। আর এই ব্যক্তিত্বই হৃদয় ছুঁয়ে যায় তার। ধর্মের নামে ভণ্ডামি কিংবা লোক দেখানো ধার্মিকতা তারও পছন্দ নয় বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
বিয়েতে নিজের পরিবারের অবস্থান প্রসঙ্গে অভিনেত্রী জানান, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়। তাই তার বাবা-মা এই বিয়েতে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান জানিয়েছেন।
সবশেষে গায়িকা জানান, উগ্রতা ও হুমকির কাছে তিনি কখনোই মাথা নত করবেন না। বাংলা ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তার আত্মপরিচয়ের জায়গায় আপসহীন থাকার ঘোষণা দেন। পাশাপাশি নিজের দেশ, মাটি ও সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার কথাও জানান তিনি।
প্রাসঙ্গিক: