
শৌখিন থিয়েটারের নতুন প্রযোজনা ‘পালিয়ে বেড়ায়’
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:৪৮

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত
বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরনে বিয়ের পোশাক, হাতে পিস্তল। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ, তাদের হাতেও আগ্নেয়াস্ত্র।
এমন অদ্ভুত সাজে ফারিণের কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। হঠাৎ বিয়ের সাজে অস্ত্র হাতে কেন অভিনেত্রী? তার সঙ্গে থাকা তিন তরুণই বা কারা?
জানা গেছে, বাস্তবে বিয়ে কিংবা কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি ফারিণের নতুন অভিনয় প্রকল্পের দৃশ্য। ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামের একটি নতুন সিরিজে এমন ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাকে।
সিরিজটিতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ব্যানারে নির্মিত হচ্ছে সিরিজটি।
সিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি ফারিণকে। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। এবার ‘ডাকাতিয়া বাঁশি’তে অভিনয়ের মধ্য দিয়ে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন তিনি।
সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। চরিত্রটি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী।
সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনো কমেডি করিনি, এবারই প্রথম।’
কেন এই গল্পে অভিনয়ে আগ্রহী হলেন, সেটিও জানিয়েছেন ফারিণ। তার ভাষ্য, ওটিটিতে থ্রিলার কিংবা খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে।
তাই এবার একটু ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয় করতে চেয়েছেন তিনি। এতে দর্শকেরা যেমন নতুন কিছু পাবেন, তেমনি নিজের অভিনয়জীবনেও যুক্ত হবে নতুন অভিজ্ঞতা।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, শিগগিরই মুক্তি পেতে পারে ‘ডাকাতিয়া বাঁশি’। তবে সিরিজটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।