
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৩:২৬

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গণপিটুনিতে নিহত রফিকের নিথর দেহ
রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী।
পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি দেয়। এতে মো. রফিক নামে একজন গুরুতর আহত হলে; পুলিশকে খবর দেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে, মো. আকাশ নামে অপর একজন নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় মিশনারি বাংলাদেশ ব্যাপ্টিস ফ্যালোসি হোস্টেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাপ্টিস চার্চ ফ্যালোসি হোস্টেলের শিক্ষক সোহেল ত্রিপুরার সহধর্মিণী হেনা ত্রিপুরাকে দুই যুবক খেলনা পিস্তল দেখিয়ে জিম্মি করে। পরে, তারা ঘরের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা এবং ৭৫ হাজার টাকা সমমূল্যের ৩টি স্বর্ণের আংটি চুরি করে পালানোর চেষ্টা করে।
এ সময় সোহেল-হেনা দম্পতির হাকডাকে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। এবং ধাওয়া করে মো. রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করে। তবে তার সহযোগী আকাশ অপর ১টি স্বর্ণের আংটি ও নগদ ২ লাখ টাকাসহ পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক গুরুতর আহত হয়। সন্ধ্যা ৭টায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে চিকিৎসার জন্য রাত ৮টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়।
কর্তব্যরত চিকিৎসক অনামিকা দাস পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে জানান, হাসপাতালে নেয়ার আগেই রফিকের মৃত্যু হয়েছে।
এদিকে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের।
প্রাসঙ্গিক: