
খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৩:৪০

বিশেষ অভিযানে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী
রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে, রাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ১০ জন পুলিশের হাতে গ্রেফতার হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব, নাজমুল সাকিব রাফি, মো. হানিফ এবং শ্রমীকলীগের শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।
গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে, বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রাসঙ্গিক: