
১০ নভেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:৫৬

গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় সম্মুখীন হলে শান্ত থেকে কিছু বিষয় মেনে চলতে হবে। ছবি: সংগৃহীত
একাধিক কারণে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে। ঘুমের এ সমস্যা হতে পারে শারীরিক ক্লান্তি বা অসুস্থতার কারণেও। এমন সমস্যায় সম্মুখীন হলে শান্ত থেকে কিছু বিষয় মেনে চলতে হবে।
বিশেষজ্ঞরা বলেন, ঘুম ভাঙা মানেই ঘুমের সমস্যা নয়। অনেক সময় শরীরের স্বাভাবিক ঘুমচক্রে এমন পরিবর্তন ঘটে। তাই এমন সমস্যায় আতঙ্কিত না হয়ে কিছু বিষয় মেনে চলুন। যেমন-
যা করবেন
• শান্ত থাকুন ও সময় দেখা থেকে বিরত থাকুন: বারবার ঘড়ি বা ফোনের দিকে তাকাবেন না, কারণ কতক্ষণ জেগে আছেন তা দেখলে মনে বাড়তি উদ্বেগ বা চাপ তৈরি হতে পারে।
• চোখ বন্ধ রেখে শ্বাস নিন: ঘুম দ্রুত ফিরিয়ে আনতে বিছানায় চোখ বন্ধ করে লম্বা ও গভীর শ্বাস নিন এবং শরীর শিথিল (রিল্যাক্স) করার চেষ্টা করুন।
• বিছানা ছেড়ে উঠে পড়ুন (২০ মিনিটের নিয়ম): ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করার পরও যদি ঘুম না আসে, তবে বিছানায় শুয়ে না থেকে অন্য কোনো মৃদু আলোর ঘরে চলে যান।
• হালকা কিছু কাজ করুন: ঘুম আসার পরিবেশ তৈরি করতে মৃদু আলোয় (যেমন টেবিল ল্যাম্পের আলো জ্বালিয়ে) সাধারণ কোনো বই পড়তে পারেন। এ ছাড়া হালকা মিউজিক বা রিল্যাক্সেশন মিউজিক শুনতে পারেন।
• আধ্যাত্মিক উপায় (ইচ্ছা করলে): ঘুম ভেঙে যাওয়ার পর সহজে আবার ঘুম না আসেতে চাইলে ধর্ম চর্চা ও স্রষ্টার নাম জপ করতে পারেন।
যা করবেন না
• মোবাইল ফোন বা স্ক্রিন ব্যবহার করবেন না: মোবাইল, ল্যাপটপ বা টিভির নীল আলো মস্তিষ্কের স্নায়ুকে সক্রিয় করে তোলে এবং ঘুম আরও দূরে সরিয়ে দেয়।
• উজ্জ্বল আলো জ্বালাবেন না: রুমের মূল উজ্জ্বল বা হোয়াইট লাইট জ্বালাবেন না।
• জোর করে ঘুমানোর চেষ্টা করবেন না: ঘুম আসছে না দেখে বিছানায় এপাশ-ওপাশ করে বিরক্তি বাড়াবেন না।
প্রাসঙ্গিক: