
নজরুল বিশ্ববিদ্যালয়অনুমোদিত পদের ৫৪ শতাংশ শিক্ষক নেই, পাঠদান-গবেষণা ব্যাহত
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:৪০

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফাইল ছবি
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (৪ নভেম্বর) সমন্বয় কমিটির পক্ষ থেকে দেয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
যদিও এর আগে ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হতে পারে বলে জানানো হয়েছিল।
ওই সময় দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। এছাড়া পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।
ৃ