
পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:২৮

রাবেতাতুল উলামা বাংলাদেশ আয়োজিত ‘মাদরাসা ও ধর্মীয় শিক্ষা: অপতথ্য, বাস্তবতা ও জনআস্থার প্রশ্ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন এক বক্তা।
মাদরাসা ও ধর্মীয় শিক্ষাব্যবস্থা নিয়ে অপতথ্য ও ভুল ধারণা দূর করে জনআস্থা প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ আলোচনা, গবেষণা ও সংলাপের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও গবেষকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর কাটাবন মসজিদ কমপ্লেক্সের দ্য মেসেজ একাডেমি অডিটরিয়ামে রাবেতাতুল উলামা বাংলাদেশ আয়োজিত ‘মাদরাসা ও ধর্মীয় শিক্ষা: অপতথ্য, বাস্তবতা ও জনআস্থার প্রশ্ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার শায়খ এইচ এম রবিউল হাসান।
বক্তারা বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য ও অতিরঞ্জিত প্রচারণা দূর করতে তথ্য, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন জরুরি। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে বিচার করা সমীচীন নয়।
তারা মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, সময়োপযোগী সংস্কার এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুফতি ড. জাকারিয়া নূর, শায়খ আলী হাসান তৈয়ব ও মুফতি আফজাল হোসাইন। সেমিনারে আলেম-উলামা, শিক্ষক, গবেষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।