
পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত ইলহান ওমর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৭:১৫

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেছেন, মার্কিন ভোটাররা নির্বাচনের মাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপে মার্কিনিরা যুদ্ধকে না বলেছে। আমরাও এই বার্তাকে সমর্থন করি।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার যদি আন্তর্জাতিক প্রভু ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তারা আমাদের এই ‘না’-এর ভয়াবহ পরিণতি দেখতে পাবে।’
ইরান যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে ট্রাম্পের রিপাবলিকান দলের আইন প্রণয়নের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়বে।
নির্বাচনে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ভোটারদের অসন্তোষের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা থাকার কথা স্বীকার করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরাজয়ের পেছনে ইরান যুদ্ধেরও কিছুটা ভূমিকা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হয়। প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়।
তথ্যসূত্র: এনডিটিভি, এএফপি