
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৯

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছবি: সময় সংবাদ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশজুড়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শহরের কাঠালতলী দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান যখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, তখন ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। তারা প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চান। তবে কেউ বাড়াবাড়ি করলে তার চরম মূল্য দিতে হবে।
এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।
প্রাসঙ্গিক: