
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১:৪৮

রাজধানীতে ছাত্রদলের মিছিল। ছবি: সময় সংবাদ
গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রতিবাদী বাইক মিছিল হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৭ টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হল পাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন, এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাসহ জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।’
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক: