
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৪২

রাস্তার ওপর পড়ে আছে মোটরসাইকেল, পাশেই আরোহীর মরদেহ। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের চাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুই আরোহী মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।