
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ
প্রতিবেদক, বেনাপোল (যশোর)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৪

বিক্ষোভ মিছিল শেষে বেনাপোল চেকপোস্টে পথসভা করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: সময় সংবাদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোল সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে মিছিলটি পরে বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও সদস্য নাজমুল হাসান বাবুল।
পথসভায় বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। তার নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও ও লুটপাট করে দেশের মানুষকে আতঙ্কিত করতে চাইছে৷ কিন্তু শেখ হাসিনাকে কখনো আর এদেশের মানুষ গ্রহণ করবে না। তার কথা শুনে আপনারা যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়াচ্ছেন তারাই বিপদে পড়বেন।
হুঁশিয়ারি উচ্চারণ করে যুবদল নেতারা আরও বলেন, দেশের গণতন্ত্র ও শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিহত করা হবে। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
প্রাসঙ্গিক: