
শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের লোকের বাধায় কাজে যোগ দিতে পারছেন না: বিজিএমইএ
অর্থ-বাণিজ্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৪

নতুন নীতিমালায় কৃষিঋণের ৫৫ শতাংশ শস্য ও ফসল, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র, ১৩ শতাংশ মৎস্য এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত
কৃষিঋণের আওতা বাড়িয়ে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদন নয়, কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণন কার্যক্রমেও কৃষিঋণ দেয়া যাবে। পাশাপাশি আধুনিক কৃষিযন্ত্র, জলবায়ুসহিষ্ণু কৃষি, নির্ভুল কৃষিপদ্ধতি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ বিতরণে গুরুত্ব দেয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নীতিমালায় কৃষিঋণের ৫৫ শতাংশ শস্য ও ফসল, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র, ১৩ শতাংশ মৎস্য এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লী অঞ্চলের উৎপাদনশীলতা ও সেবা খাতে ব্যয় করা যাবে।
আধুনিক কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে যন্ত্রের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। কম্বাইন হারভেস্টার, ট্রাক্টর, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার ও পাওয়ার টিলার কেনায় মিলবে এ সুবিধা। প্রয়োজনে ঋণ পরিশোধে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেয়া যাবে।
এ ছাড়া ড্রোন, সেন্সর, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্ভুল কৃষিপদ্ধতি এবং বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল কৃষি কার্যক্রমেও অর্থায়ন করা হবে। সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প, সোলার প্যানেল, বায়োগ্যাস উৎপাদন এবং পরিবেশবান্ধব জৈব সার তৈরিও আসছে কৃষিঋণের আওতায়।
প্রান্তিক ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে ঋণ দেয়ার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন, বাজারজাতকরণ ও পুরো সরবরাহ ব্যবস্থায় অর্থায়ন সম্প্রসারণ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।