
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যা মামলার আসামি শাওন আহমেদ সুজনকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পিবিআই। ছবি: সংগৃহীত
পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যা মামলার আসামি শাওন আহমেদ সুজনকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার পুলিশ সুপার এমএন মোর্শেদ।
তিনি জানান, ২০২১ সালে আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া জোসু হত্যা মামলায় পাঁচ বছর পর গ্রেফতার করা হয়েছে আসামি শাওন আহমেদ সুজনকে। ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পিবিআই ঢাকা জেলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন সুজন।
পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্তে পিবিআই জানতে পারে, টাকা নেয়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে বাদলকে ঘুষি মেরে, গলায় গামছা পেঁচিয়ে ও মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন সুজন।
প্রাসঙ্গিক: