
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এআইসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার।’
বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও, চিকিৎসক মাত্র ২০ শতাংশ। ‘চিকিৎসকদের ৮০ শতাংশ শহরকেন্দ্রিক। ক্যান্সার চিকিৎসা প্রান্তিকে পৌঁছাতে উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যা করা হবে।’
ড. এম এ মুহিত বলেন, ‘ক্যান্সার চিকিৎসা প্রান্তিকে পৌঁছাতে বিভাগীয় পর্যায়ে হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুতই নিয়োগ করা হবে এক লাখ স্বাস্থ্যকর্মী বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।