
নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৯

সেপটিক ট্যাংক বিস্ফোরণের পর ঘটনাস্থলে ভিড় জমান আশপাশের উৎসুক জনতা। ছবি: সংগৃহীত
গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, ভবনটির অধিকাংশই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি ঘর নির্মাণ করে পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। একটি কক্ষে সাকিবসহ কয়েকজন পোশাকশ্রমিক ভাড়া থাকতেন।
রাজিব হোসেন আরও জানান, শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরতি হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হয়। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
প্রাসঙ্গিক: