
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
বগুড়া ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১:৫৪

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু অপারেশন থিয়েটারে এসি বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত কক্ষ। ছবি: সময় সংবাদ
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইনর চক্ষু অপারেশন থিয়েটারে থাকা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষের মাইনর চক্ষু অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এসি বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে যায়। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ঘটনার পর তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেয়ার চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
এসি বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, বিস্ফোরণে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।