
সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২৩:১৬

ককটেল। ফাইল ছবি
রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।