
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:২৮

জিয়াউল আহসানকে অন্য আসামিদের সঙ্গে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন বললেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি ভিডিও থেকে নেয়া
বিরূপ আচরণ অব্যাহত রাখলে জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করা ছাড়া বিকল্প থাকবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘জেল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণেই জিয়াউল আহসানসহ অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে এনেছে।’
তিনি আরও বলেন, `জিয়াউল আহসানকে অন্য আসামিদের সঙ্গে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন।'
অসুস্থতা বা অন্য কোনো অজুহাতে কোনো আসামি আদালতে হাজির হতে না চাইলে তাকে ভার্চুয়ালি হাজির করার আবেদন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি মোজাম্মেল বাবুর বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘মোজাম্মেল বাবু বিদেশি আইনজীবী নিয়োগ করতে চেয়েছেন। তবে প্রসিকিউশন এর বিরোধিতা করেছে।’
প্রাসঙ্গিক: