
কুড়িগ্রামে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬:২

কালীগঞ্জে একটি পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে একটি পুকুরপাড় থেকে দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া, আগের দিন অনিক বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকালে পৌরসভার বালীগাঁও এলাকা থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রাম থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
মৃত অনিক বিশ্বাস মধ্য চুয়ারিয়াখোলা গ্রামের রতন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার চাচা নারায়ণ বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির একটি কক্ষে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনিকের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরীবাড়ী এলাকার শিশু মিতালী পার্কসংলগ্ন একটি পুকুরপাড় থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
দেলোয়ারের স্ত্রী মোর্শেদা বেগম জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্বামীকে দেখতে পান। পরে কোনো এক সময় তিনি বাসা থেকে বেরিয়ে যান। শনিবার সকালে স্বামীকে বাসায় না পেয়ে খোঁজ নিতে গিয়ে তার মৃত্যুর খবর পান।
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় আলাদা দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।