
আমরা সবাই বাংলাদেশের মানুষ: মণ্ডপ পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭:৩৮

ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মহাসড়কটির কাঁচপুর সেতুর পশ্চিম পাশের একটি স্থানে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে কাঁচপুর সেতুসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ বলেন, নিহতের মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যুর হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।