
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫

নিহত গার্মেন্টসকর্মীর আইডি কার্ড।
গাজীপুরের গাছা থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাত্রিকালীন ডিউটি থাকাবস্থায় থানায় থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।