
মক্কা-মদিনা আক্রান্ত হলে বসে থাকবে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৪৯

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদীর খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল গ্রামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির মেয়ে সুমাইয়া (৮) এবং ছেলে আব্দুল্লাহ (৬)। তারা পরিবারের সঙ্গে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাকরাল গ্রামের মাসুমের বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সুমাইয়া ও আব্দুল্লাহ স্থানীয় আরেক শিশুর সঙ্গে বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালের জলাশয়ে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে তিন শিশুই বিপদে পড়ে। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও সুমাইয়া ও আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়।
তীরে উঠে আসা শিশুটি স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। বিকেল আনুমানিক ৩টার দিকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দুটি টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।