
সাবেক এমপি ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৪২

মৃত নিয়ন হুদা। ছবি সংগৃহীত
গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা নামে এক যুবক নিখোঁজের ৩ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
নিখোঁজের পর গেল ৩ দিন থেকে তাকে উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে আসছিল। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মরদেহ নদীর গভীর খাদ থেকে উদ্ধার করা হয়।
নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
স্বজন ও স্থানীয়রা জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। গত বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াতে যান তিনি। বৃহস্পতিবার আরও তিনজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে পাড়ে উঠে আসতে পারলেও নিয়ন নিখোঁজ হন।
খবর পেয়ে প্রথমে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও তারপর গেল ৩ দিন থেকে রংপুরের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে আসছিলেন।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, ঘটনার পর থেকে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। ধারাবাহিক অভিযানের পর শনিবার বিকেলে তার মরদেহ নদীর গভীর খাদ থেকে উদ্ধার করা হয়।