
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: এনবিআর-মন্ত্রণালয় কর্মীসহ গ্রেফতার ৭
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৬:২০

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যক্তির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, আহত নুর মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন তিনি। এ সময় সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।