
৫ মাসের মেয়েকে বাঁচাতে অসহায় বাবার আকুতি
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২২:১০

সদ্য পদত্যাগ করা সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। ছবি: সংগৃহীত
রাঙামাটির সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সংগঠনটির কমিটি বিলুপ্ত ও সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নতুন জয় চাকমা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন বিলুপ্ত ও অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন নতুন জয় চাকমা। অন্যদিকে একই সড়কে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।
ভিডিও বার্তায় নতুন জয় চাকমা বলেন, ‘সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় জনস্বার্থবিরোধী সড়ক অবরোধ কর্মসূচি দেয়া হয়েছিল। সাধারণ মানুষের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো।’
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ইউপিডিএফের অপশাসনের মধ্যে ছিলাম। অভিজ্ঞতায় দেখেছি, ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করতে মৃত্যুর হুমকি দিত। অনেকেই প্রাণের ভয়ে ইচ্ছার বিরুদ্ধে এসব আন্দোলনে অংশ নিতেন।’
তিনি আরও বলেন, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামের সংগঠনগুলো মূলত ইউপিডিএফ নিজেদের স্বার্থ হাসিলে তৈরি করেছে। কার্বারী অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার দায়িত্ব তাকে দেয়া হলেও অনেক সময় তার অজান্তেই তার নামে বিভিন্ন বিবৃতি প্রকাশ করা হতো।
নতুন জয় চাকমা জানান, সাজেকবাসীর বৃহত্তর স্বার্থে ইউপিডিএফের রাজনৈতিক চক্রান্ত থেকে সরে এসে তিনি নিরাপদ আশ্রয়ে চলে গেছেন এবং পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে সাজেকের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
প্রাসঙ্গিক: