
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান
বাংলাদেশ
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:১০

দীঘিনালা-সাজেক সড়কে আগুন জ্বালিয়ে অনির্দিষ্টকালের অবরোধ। ছবি: সময় সংবাদ
দীঘিনালা-সাজেক সড়কে চলা অনির্দিষ্টকালের অবরোধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন আন্দোলনকারীরা।
এবার সাজেক সড়কে চলমান অবরোধে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও শিক্ষক-শিক্ষার্থী পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে। আগামীকাল বুধবার (৪ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই সংগঠনের ডাকা চলমান সড়ক অবরোধের সময় যেসব যানবাহন আওতামুক্ত বলে ইতোপূর্বে ঘোষণা করা হয়ছিল, তার সঙ্গে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানও অন্তর্ভুক্ত থাকবে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাজেকের পাহাড়ি-বাঙালী নির্বিশেষে কৃষিপণ্যের ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে উক্ত সভায় সাজেকবাসীর পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে অবরোধ নিয়ে মঙ্গলবার সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানেও এ বিষয়ে আলোচনা হয়।
প্রাসঙ্গিক: