
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

সাজেক থানা। ছবি: সংগৃহীত
রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা জানান, দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল পৌনে চারটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম এবং আশেপাশে কোনো বসতি নেই।
গোলাগুলির বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাচালং লাঙ্গল মারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলার খবর পাওয়া গেছে। জেনেছি ইউপিডিএফ ও জেএসএস মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এ ঘটনা ঘটছে। এলাকাটি অত্যন্ত দুর্গম। সেখানে যাওয়া কঠিন।’
তিনি আরও বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাজেকের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।