
নড়াইলে প্রকৌশলীর বাড়িতে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৩:৪৭

চালক ও শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধ রয়েছে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল।
পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারী দীঘিনালা-সাজেক সড়কে ১২ ঘণ্টা অবরোধ শিথিল করলেও উক্ত সড়কে যান চলাচল বন্ধ রেখেছে চালক সমিতি।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে চালক ও শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধ রয়েছে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল। তবে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি সহ আন্তঃজেলার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
সাজেককে ঘিরে চলমান সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাঘাইছড়ি উপজেলা থেকে সকাল থেকে কোনো যাত্রীবাহী গাড়ি ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে অবরোধের কারণে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি রুটে গাড়ি চলাচল না করায় বেকার হয়ে পড়েছেন চালক শ্রমিকরা। তাই চালক ও শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এই অবরোধ।
বাঘাইছড়ি পিকআপ ও জীপ কাউন্টারের লাইনম্যান রুনু কান্তি দে বলেন, চালক ও শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধি, নিজেদের ইচ্ছামতো সড়ক অবরোধ ঘোষণাসহ নানা প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। যার কারণে সকাল থেকে বাঘাইছড়ি থেকে যাত্রীবাহী কোনো পিকআপ ও জীপ ছেড়ে যায়নি, চলাচল করেনি বাসও।
প্রসঙ্গত, তৃতীয় দফায় গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল। তবে এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ১ নভেম্বর একদিনের জন্য অবরোধ শিথিল করে সংগঠন দুটি। সংগঠন দুটির অন্যতম দাবি, জেএসএসের সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নিতে হবে।