
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান
বাংলাদেশ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২২:১৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্গম খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমান। একটি কোম্পানিতে চাকরি করে কোনোমতে চলে তার সংসার। দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে বয়স মাত্র সাড়ে পাঁচ মাস। জন্ম থেকেই হৃদ্রোগে আক্রান্ত শিশুটিকে বাঁচাতে এখন আর্থিক সহযোগিতা চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
মজিবুর রহমান জানান, জন্মের পর থেকেই তার মেয়ের শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার PA Banding Surgery করাতে হবে। এ জন্য শিশুটিকে ভারতে নেওয়া প্রয়োজন। অপারেশন, চিকিৎসা, যাতায়াতসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রয়োজন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।
মজিবুরের ভাষ্য, সীমিত আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে। এত টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব, বিশেষ করে ছয় মাস বয়সের মধ্যে অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু মেয়ের বয়স বাড়লেও অর্থের অভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না তিনি।
মজিবুর বিত্তবানদের কাছে মেয়ের চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, শিশুটির অসুস্থতার খবর শুনে তিনি তার বাবাকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছিলেন। স্থানীয়ভাবে যতটুকু সম্ভব সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
শিশুটির চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা-
Bank Details:
Bank: CITY BANK PLC
A/C Name: MD MOJIBUR RAHMAN
A/C NO: 220 518 613 7001
Branch: Agent Banking
Routing: 225 272 684
MFS Details:
Nagad: 019 7236 9049 (Personal)
Bkash: 019 6448 3387 (Personal)
প্রাসঙ্গিক: