
চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৬:১৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার। ছবি: সংগৃহীত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদূর রহমান।
এর পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে আনোয়ারুল কবীর বাবুল, জাকারিয়া হায়দারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন চান। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত দিলীপ কুমার আগরওয়ালার দুদিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় একটি মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। ওই ঘটনায় ২০২৬ সালের ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ চোরাচালানের অভিযোগে মানি লন্ডারিং আইনের মামলায় দিলীপ আগারওয়ালার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ অক্টোবর একদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত। এরপর জুলাই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৭ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ২ নভেম্বর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায়ও তাকে গ্রেলতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
প্রাসঙ্গিক: