
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা, ১ জন বাধ্যতামূলক অবসরে
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২০:১৮

ভারতীয় সীমান্ত রেখায় অবস্থান করছেন নারী। ছবি: সংগৃহীত
টানা তিন দিন ধরে জামালপুর সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছেন এক নারী। দুই দেশে সীমান্তরক্ষীদের মধ্যে কোনো সমাধান না হওয়ায় ভারতীয় সীমা রেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি-বিএসএফ এর কেউই দায়িত্ব নিতে চাচ্ছেন না ওই নারীর।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টায় ৩০ বছর বয়সি এই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ।
এসময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীদের বাধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নোম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শুন্য রেখায় অবস্থান করছেন।
স্থানীয় এলাকাবাসী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি এলাকাবাসীকে নিয়ে পুশইন চেষ্টা ব্যর্থ করে দেয়। সেই নারী বর্তমানে ভারতীয় সীমান্ত রেখায় অবস্থান করছেন। আমরা কঠোর নজরদারিতে রেখেছি। যতক্ষণ বিষয়টি নিয়ে সমাধান না হবে বিজিবি তৎপর অব্যহত থাকবে।
প্রাসঙ্গিক: