
খুলনায় বিমানবন্দর নিয়ে এলো সুখবর
বাংলাদেশ
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২০:৪০

জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার বিজিবি। ছবি: সংগৃহীত
অবৈধভাবে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পো।
বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা পার হায়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে দুজনকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রাসঙ্গিক: